গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Kolkata কন্ঠস্বরের নমুনা দিতে গেলেন না অভিষেক, ফের ১৮-য় তলব

    কন্ঠস্বরের নমুনা দিতে গেলেন না অভিষেক, ফের ১৮-য় তলব

    0
    17
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

    ডিজে মামলায় কন্ঠস্বরের নমুনা দিতে গেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ বার হাজিরা এড়ানোয় আদালতের দ্বারস্থ হয়েছিল সিআইডি। এরপরেই ১৮ জুলাই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয়েস টেস্টের জন্য নোটিস পাঠানো হয়েছে।

    বুধবার সকাল থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস টেস্টের জন্য প্রস্তুতি সেরে রেখেছিল সিআইডি। কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করেও ডায়মণ্ড হারবারের সাংসদ না আসায় আদালতে বিচারককে চিঠি দিয়েছে সিআইডি। অভিযোগ ইচ্ছে করেই বারবার হাজিরা এড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে প্রচারে জনসভা থেকে উস্কানিমূল মন্তব্যের অভিযোগে বাগুইআটির বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করেন। প্রাথমিকভাবে স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও পরে সিআইডির হাতে তদন্তভার তুলে দেওয়া হয়। একাধিকবার অভিষেককে ভবানীভবনে তলব করা হয়। হাজিরাও দিয়েছিলেন সাংসদ।

    সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কন্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য প্রথমে ৩০ জুন পরে ৮ জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধাননগর আদালতের তরফে নোটিস দেওয়া হয়। কিন্তু তারপরেও হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়।