গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata রাসবিহারী বসুর সমাধিস্থল রক্ষণাবেক্ষণ নিয়ে দুঃখপ্রকাশ অভিষেকের

    রাসবিহারী বসুর সমাধিস্থল রক্ষণাবেক্ষণ নিয়ে দুঃখপ্রকাশ অভিষেকের

    0
    145
    ছবি সৌজন্যে : এক্স

    টোকিওয় স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর সমাধিস্থলের অব্যবস্থা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাপানে গিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।

    শুক্রবার জাপানের রাজধানী টোকিওয় স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর সমাধিস্থলে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সমাধিস্থলে রক্ষণাবেক্ষণ অভাব নিয়ে দুঃপ্রকাশ করেছেন। বিষয়টি জাপানে ভারতীয় রাষ্ট্রদূত সিবি জর্জ এবং ভারতীয় দূতাবাসকে দেখার জন্য অনুরোধ করেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন বাংলার এই মহান সন্তানকে শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য নিবেদন করতে পেরে তিনি গর্বিত।

    স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকার জন্য ভারত তাঁর কাছে চিরকৃতজ্ঞ থাকবে। এরপরেই তিনি লিখেছেন রাসবিহারী বসুর সমাধিস্মারক এইভাবে অবহেলায় পড়ে রয়েছে, এটা দেখে খারাপ লেগেছে। প্রাক্তন বিচারপতি রাধাবিনোদ পালের স্মারকস্তম্ভেও শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন তৃণমূল সাংসদ।