
বিধানসভার সই জাল মামলায় স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী একমাসের জন্য অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়ালেন বিচারপতি কৌশিক চন্দ। হাই কোর্টের নির্দেশ, এই সময়ের তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।
তবে তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। আগামী ২৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা।সই কাণ্ডের সূত্রপাত ভোটের ফল ঘোষণার পর। ৬ মে বিধায়কদের নিয়ে কালীঘাটে তৃণমূলনেত্রী বৈঠক করেন। তাতে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়। ওইদিন যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরা সকলে হাত তুলে শোভনদেবকে সমর্থন জানান। কিন্তু বিধানসভায় এই সংক্রান্ত যে প্রস্তাবনা জমা দিতে হয়, তা দেয়নি তৃণমূল। এরপর ১৩ ও ১৪ মে বিধানসভায় তৃণমূল বিধায়কদের শপথগ্রহণ হয়। শপথের পর নিয়ম মেনে সই করেন বিধায়করা। বিরোধী দল হিসেবে তৃণমূলের কাছ থেকে বিরোধী দলনেতার নাম নিয়ে প্রস্তাবপত্র চান বিধানসভার সচিব। তা জমা দিতে ১৯ মে ফের কালীঘাটের বৈঠক ডাকা হয় বিধায়কদের। ওইদিন কেউ ছিলেন, কেউ ছিলেন না। উপস্থিত সকলের সই নেওয়া হয় দলের তরফে। মিলিয়ে দেখা হয় ক’জন গরহাজির।পরে দলের প্রস্তাবিত বিরোধী দলনেতার নামে সমর্থন জানিয়ে ৭০ জনের সই করা একটি কাগজ জমা দেওয়া হয় বিধানসভায়। তৃণমূলের তরফে জানানো হয়, ওটাই বিরোধী দলনেতার প্রস্তাবনাপত্র। আর এখানেই গরমিল শুরু। এদিকে কালীঘাটে তৃণমূল কংগ্রেস চেয়ারপার্সনর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।
আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি এবং রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি, তিনি কর্মীদের সংঘবদ্ধ ভাবে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছেন।
