অভিষেক তো বাহানা, কালীঘাট ত্যাগীদের মমতা

0
40
ছবি সৌজন্যে :ফেসবুক

ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য-র পর অনুব্রত মণ্ডল, মদন মিত্র-র ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়া নিয়ে একসময়ের ঘনিষ্ঠদেরই আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিষেক তো বাহানা হয়ে গিয়েছে। বিজেপির নিজস্ব কোনও সংগঠন নেই, তাই পুলিশ, এজেন্সিকে ব্যবহার করে সক্রিয় কর্মীদের ভয় দেখানো হচ্ছে। বলা হচ্ছে ওদের কোলে গিয়ে দোলো, না হলে জেলে যাও। অভিষেক খুব খারাপ হয়ে গিয়েছে ওটা আসলে সস্তা বাহানা বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী যদি দেড় বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে। বুধবারও তাঁকে ডেকে পাঠানো হয়। ২৫-৩০টা মামলা দেওয়া হয়েছে। তারপরেও ও লড়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মামলার ভয়েই একের পর এক নেতা নেত্রী শিবির ত্যাগ করছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত দরাজ সার্টিফিকেট দিয়ে বলেছেন অভিষেক যদি কোনও অন্যায় করে থাকে তাহলেও বাঘের বাচ্চার মত লড়ে যাচ্ছে। কারণ এরা ৫০ বছর আগামী দিন রাজনীতি করবে।