
ইডির হাতে গ্রেফতার হওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ক্যামাক স্ট্রিটে অফিসে বৈঠক করেছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। বিস্ফোরক দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তাঁর বক্তব্য ওই বৈঠকে ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। শুধু দাবি নয় ওই বৈঠকের ছবিও মঙ্গলবার সাংবাদিক বৈঠকে দেখিয়েছেন শুভেন্দু অধিকারী। যদিও ওই ছবির সত্যতা যাচাই করেনি এস নিউজ। শুভেন্দু অধিকারীর দাবি এই ছাবিতেই স্পষ্ট রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে কোটি কোটি টাকা তছরূপ হয়েছে তাঁর মূল মাথা কে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি ওই ছবি পুরনো নয়, ১২ অগাস্টের। তাঁর দাবি জীবনকৃষ্ণ সাহা টাকা তুলেছেন ঠিকই, সেই টাকা কোথায় গিয়েছে তা ছবিতেই স্পষ্ট। খোঁচা দিয়ে বলেছেন ছবি কথা বলে।
