
মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আবার কংগ্রেস স্মরণে তৃণমূল কংগ্রেস। এবার বুধবার দুপুরে দিল্লির ১০ নং জনপথে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দোপাধ্যায়।
সঙ্গী ছিলেন রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। মঙ্গলবারই ১০ নং জনপথে সনিয়া গান্ধীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই জল্পনা পল্লবিত হচ্ছিল যে পশ্চিমবঙ্গে নির্বাচনে ভরাডুবির পর রাজনৈতিক বিপর্যয় সামলাতে ফের কংগ্রেসের হাত ধরতে পারে তৃণমূল কংগ্রেস। আর সেই জল্পনাকে উস্কে দিয়েই বুধবার দুপরে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতায় সই জাল-কাণ্ডে সিআইডি যখন তাঁর বাড়ি-অফিস সর্বত্র হানা ও নোটিস দিচ্ছে এবং কলকাতা হাইকোর্টে যখন তাঁর আইনজীবী দ্বারস্থ। তখনই দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক-র বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিকে, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বিকালে কলকাতা থেকে দিল্লিতে ফিরে এলেও, অভিষেক কবে ফিরবেন তা নিয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।
