
প্রজাতন্ত্র দিবসে সংবিধানের প্রণেতাদের শ্রদ্ধা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
৭৬ তম প্রজাতন্ত্র দিবসে রাজ্য তথা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তাঁর বার্তা ন্যায়, স্বাধীনতা, সমতা এবং সৌভ্রাতৃত্ব রক্ষায় সংবিধাণ রচয়িতাদের কথা স্মরণে রাখতে হবে। শক্তিশালী, সমৃদ্ধশালী দেশ গঠনে নিজেদের দায়িত্বের কথা উল্লেখ করেছেন অভিষেক। নিজেদের সাফল্যে গর্বিত হলেও আত্মবিশ্লেষণ প্রয়োজন রয়েছে বলে মত তাঁর।
সকলে মিলে উন্নত ভারত গড়ে তোলার প্রয়াসে সংবিধাণ প্রদত্ত স্বপ্নগুলির প্রতিফলন, বার্তায় লিখেছেন অভিষেক। এদিন ফেসবুকে পোস্ট করে রাজ্যবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।





