
পশ্চিমবঙ্গে বিরোধী দলের আসনে থেকেই রথে চড়ছে বিজেপি। আর ক্ষমতায় থাকলে তো বিজেপি চারতলা রথে চাপতো।
নজরুল মঞ্চের সভা থেকে এভাবেই বিজেপির রথযাত্রাকে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের আরও মন্তব্য, ফেব্রুয়ারি মাসে রথ হয় প্রথম দেখছেন। মহাভারতে অর্জুনের রথ, দেবদেবীদের রথের কথা শুনেছেন। কিন্ত দু’নম্বরি রথ প্রথম দেখছেন। ক্ষমতায় না থেকে বিরোধী হয়েই রথে চড়ছে। মাটিতে পা পড়ে না, রথে বসে রয়েছেন জনপ্রতিনিধিরা। বিরোধী হয়েই রথে চড়ছে, জিতলে কী করবে! একইসঙ্গে অভিষেকের আরও মন্তব্য, রথ নিয়ে এই বিজেপি নেতারা এলে মাছ-মাংস খাওয়াবেন। বলবেন, টাকা তো এত বছর ধরে আটকে রেখেছেন। এই খাবার খান।
মিষ্টি থেকে চা সব খাওয়াবেন। আর ওই রথগুলি যত্ন করে রাখতে বলবেন। কারণ ওই রথগুলিতে করেই ফিরে যেতে হবে।
