গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata ‘ভারতবার্তা’ সেরে কলকাতায় ফিরলেন অভিষেক

    ‘ভারতবার্তা’ সেরে কলকাতায় ফিরলেন অভিষেক

    0
    206
    ছবি সৌজন্যে :ফেসবুক

    বিদেশ সফর শেষে মঙ্গলবার মধ্যরাতে কলকাতায় ফিরেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আজ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্রতিনিধিদলের সদস্যদের বৈঠক হওয়ার কথা থাকলেও সেই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।

    দমদম বিমানবন্দরের বাইরে বেরিয়ে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, তাঁর মতামত লিখিত আকারে জানাবেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রককে। অপারেশন সিঁদুর ও ভারত-পাক সংঘর্ষের পর ভারতের অবস্থান বিশ্বব্যাপী পৌঁছে দিতে সর্বদলীয় প্রতিনিধিদলের সাতটি দল বিভিন্ন দেশে সফর করেছে। অভিষেক গত ১৫ দিন ধরে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সফর করেছেন।

    ওই সব দেশে তিনি জঙ্গি প্রসঙ্গের পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীর নিয়েও আলোচনা করেছেন। পাশাপাশি দেশের স্বার্থে শাসক-বিরোধী সকলে ঐক্যবদ্ধ রয়েছে বলেও দাবি করেছেন তিনি।