গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Kolkata কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ মামলায় দ্রুত শুনানি চান অভিষেক 

    কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ মামলায় দ্রুত শুনানি চান অভিষেক 

    0
    24
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

    কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ মামলায় দ্রুত শুনানি চেয়ে আবার কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন  তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    মঙ্গলবার তাঁর আইনজীবীরা বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন । পুলিশের তরফে অভিযোগ করা হয়েছে, তদন্তে সহযোগিতা করা হচ্ছে না। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জানান, আদালতের নির্দেশ ছিল তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেক বন্দোপাধ্যায়কে । কিন্তু কণ্ঠস্বর পরীক্ষার নির্দেশ থাকলেও তিনি আসছেন না। তদন্তেও সহযোগিতা করছেন না। বিচারপতির প্রশ্ন, মামলাকারী অভিষেকের রক্ষাকবচ রয়েছে। কেন তিনি তদন্তে সহযোগিতা করছেন না? তদন্তকারীদের কণ্ঠস্বর নমুনা দিক। পাল্টা  অভিষেক বন্দোপাধ্যায়ের  আইনজীবীরা আদালতে পাল্টা বলেছেন , কণ্ঠস্বরের কী প্রয়োজনীয়তা রয়েছে?  এটা তাঁর কণ্ঠস্বর অভিষেক বন্দোপাধ্যায় স্বীকার করছেন। তার পরেও কেন ওই নির্দেশ?’’অভিষেকের আইনজীবী এই যুক্তির বিরোধিতা করে রাজ্য। পাল্টা তারা জানায়, অভিষেকের কণ্ঠস্বর মিলিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। সেই কারণেই নমুনা সংগ্রহ করতে চায় পুলিশ। আদালত তদন্তে সহযোগিতা করতে বলেছে।

    কিন্তু সহযোগিতা করা হচ্ছে না। এই মামলার পরবর্তী শুনানি শুক্রবার । ওই দিন অতিরিক্ত তালিকা প্রকাশ করে শুনানি হবে।