গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports ছক্কার নতুন রেকর্ড গড়লেন অভিষেক

    ছক্কার নতুন রেকর্ড গড়লেন অভিষেক

    0
    109
    ছবি সৌজন্যে : এক্স

    আন্তর্জাতিক ম্যাচ হোক কিংবা ঘরোয়া,ছক্কা মারাকে রীতিমতো ছেলেখেলা বানিয়ে ফেলেছেন টপঅর্ডার অভিষেক শর্মা।

    এক সপ্তাহ আগে হায়দরাবাদে অনুষ্ঠিত বাংলার বিপক্ষে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে মাত্র ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।ওই ম্যাচে এক বছরে ১০০ টি-টোয়েন্টি ছয় মারার রেকর্ড গড়েন তিনি। যা কোনো ভারতীয় ব্যাটসম্যানের একমাত্র কীর্তি। সপ্তাহখানেকের ব্যবধানে ছয়ের আরও দুটি রেকর্ড গড়লেন তরুণ ক্রিকেটার অভিষেক শর্মা।ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ম্যাচে ১১৮ রানের লক্ষ্যে নেমে ১৮ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক। তিনটি করে চার ও ছয় মারেন তিনি। টি-টোয়েন্টিতে ২৯৭ ছয় নিয়ে এই ম্যাচ খেলতে নেমেছিলেন ভারতীয় ওপেনার। তারপর তিন ছক্কায় ঢুকে গেলেন ৩০০-এর মাইলফলকে। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম এই কীর্তি গড়ার রেকর্ড এখন ২৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানের। ১৬৩ ইনিংসে এসেছে এই ৩০০ ছক্কা। টি-টোয়েন্টিতে ২০৫ ইনিংসে ৩০০ ছক্কা মেরে আগের রেকর্ড ছিল লোকেশ রাহুলের। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা রোহিত শর্মার। ৪৬৩ ইনিংসে ৫৪৭ ছক্কা মেরেছেন তিনি। ৪১৪ ইনিংসে ৪৩৫ ছক্কায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি।সূর্যকুমার যাদব চারশ ছক্কা থেকে পাঁচটি দূরে, ৩৪৫ ইনিংস খেলেছেন তিনি।

    ৩০০ এর বেশি ছক্কা মারা অন্য ভারতীয়রা হলেন সাঞ্জু স্যামসন, মহেন্দ্র সিং ধোনি, লোকেশ রাহুল, সুরেশ রায়না ও হার্দিক পান্ডিয়া। শেষ সংযোজন হলেন অভিষেক শর্মা।