গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports আইসিসির মাসসেরা দুই ভারতীয় ওপেনার

    আইসিসির মাসসেরা দুই ভারতীয় ওপেনার

    0
    88
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন অভিষেক শর্মা। টি-টোয়েন্টিতে ব্যাটের ঝড়ে একের পর এক কীর্তি গড়ছেন তিনি। তাতে অনেক স্বীকৃতিই জুটছে তার ঝুলিতে।তেমনি এক স্বীকৃতি পেয়েছেন অভিষেক। সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান।

    আইসিসির পুরস্কার জিততে পেছনে ফেলেছেন জাতীয় দলের সতীর্থ কুলদীপ যাদব ও জিম্বাবুয়ের ব্রায়ান বেনেটকে।ভারতের এশিয়া কাপ জয়ে দুর্দান্ত অবদান রেখেছেন অভিষেক। যার স্বীকৃতিই পেয়েছেন তিনি।টি-টোয়েন্টি এডিশনের এবার আসরে সর্বোচ্চ রানসংগ্রাহক বাঁহাতি ওপেনার। ৩ ফিফটিতে করেছেন ৩১৪ রান। স্টাইক রেট ছিল ঈর্ষণীয় ২০০.০০। অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টসেরার পুরস্কার জিতেছেন।মহাদেশীয় শ্রেষ্ঠত্বের পারফরম্যান্স দিয়েই আইসিসির র‌্যাংকিংয়ে রেকর্ড গড়েছেন অভিষেক। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৯৩১ রেটিং এখন তার। ২৫ বছর বয়সী ব্যাটসম্যান ভেঙে দিয়েছেন ডেভিড মালানের কীর্তি।২০২০ সালে ইংল্যান্ডের সাবেক ব্যাটার ৯১৯ রেটিং অর্জন করেছিলেন।পুরস্কার জিতে দারুণ খুশি অভিষেক।ছেলেদের মতো মেয়েদের মাসসেরার পুরস্কারও জিতেছে ভারত। সেপ্টেম্বর মাসের সেরা হয়েছেন ওপেনার স্মৃতি মান্ধানা। বাঁহাতি ওপেনার পুরস্কার জিততে পেছনে ফেলেছেন পাকিস্তানের সিদারা আমিন ও দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটসকে। উল্লেখ্য সেপ্টেম্বর মাসে ৪ ম্যাচ খেলে ৩০৮ রান করেছেন মান্ধানা।

    অস্ট্রেলিয়া নারী দলের কাছে তিন ম্যাচের সিরিজ হারলেও ৩০০ রান করে সিরিজসেরার পুরস্কার জেতেন তিনি। তার ইনিংসগুলো হচ্ছে,৫৮, ১১৭ ও ১২৫। এদিকে দ্বিতীয়বারের মতো আইসিসির এই পুরস্কার জিতেছেন মান্ধানা। ২০২৪ সালের জুনে প্রথম জেতেন।