গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports এশিয়া কাপ সেরা অভিষেক শর্মা

    এশিয়া কাপ সেরা অভিষেক শর্মা

    0
    226
    ছবি সৌজন্যে : এক্স

    ১৭তম এশিয়া কাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেলেন অভিষেক শর্মা। ৭ ইনিংসে ৪৪.৫ গড়ে ৩১৪ রান করেছেন তিনি। টুর্নামেন্টে ভারতের বাঁ-হাতি ব্যাটসম্যানের তিনটি অর্ধশতকও রয়েছে।

    সংযুক্ত আরব আমিরশাহীর বিপক্ষে গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে ৩০ রান করেছিলেন অভিষেক। ফাইনাল ম্যাচ ছাড়া সবগুলো ম্যাচে ৩০ উর্ধ্ব ইনিংস খেলেছেন। গ্রুপ পর্বের ম্যাচে ৩০, ৩১ ও ৩৮ রানের ইনিংস খেললেও সুপার ফোরের তিনটি ম্যাচে অর্ধশতক হাঁকিয়েছেন অভিষেক। পাকিস্তানের বিপক্ষে ৭৪ রান , বাংলাদেশের বিপক্ষে ৭৫ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ রানের ইনিংস খেলেছেন তিনি। তবে ফাইনাল মঞ্চে হতাশ হয়েছেন, হতাশ করেছেন দলকে।

    দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মাত্র ৫ রান করেন তিনি। এবারের আসরে পাকিস্তানকে হারিয় নবমবারের মতো মহাদেশের চ্যাম্পিয়ন হলো ভারত। সাতবার ওয়ানডে এডিশনে, দুবার টি–টোয়েন্টি এডিশনে।