১০০ দিনের কাজে কেন্দ্রকে তোপ অভিষেকের, হুঁশিয়ারি কমিশনকেও

0
112
ছবি সৌজন্যে :ফেসবুক
কেন্দ্রের বিজেপি সরকার ১০০ দিনের কাজ নিয়ে হাইকোর্টের নির্দেশ মানছে না, কারণ তারা চায় না পশ্চিমবঙ্গের গরিব মানুষরা টাকা পাক।
কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এই জন্যই তৃণমূল বলে, বিজেপি জনবিরোধী, পশ্চিমবঙ্গ-বিরোধী সরকার। সঙ্গে যোগ করেছেন, বিজেপি যেভাবে দেশ চালাচ্ছে তা মানুষ দেখে ফেলেছে। এরা আগাগোড়াই জনবিরোধী। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। তাঁর দাবি, লক্ষ লক্ষ মৃত ভোটারের নাম রয়েছে ভোটার তালিকায়। ওই তালিকার ভিত্তিতেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে যদি সত্যিই এসআইআর করতে হয়, আগে লোকসভা ভাঙতে হবে।কমিশনের দেওয়া নোটিস নিয়েও কটাক্ষ করে তিনি বলেছেন, কমিশন বলছে সাত দিনের মধ্যে হলফনামা না দিলে কোনও দাবির গ্রহণযোগ্যতা থাকবে না। তিনি পাল্টা বলছেন বিহারে ৬৫ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, কমিশন হলফনামা দিয়ে বলুক—একটা নাম ভুল থাকলে মুখ্য নির্বাচন কমিশনার ইস্তফা দেবেন কি?
নির্বাচন কমিশন বিজেপির প্রতিনিধি হিসেবে কাজ করছে বলে অভিযোগ করে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টার বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দেন অভিষেক। তাঁর স্পষ্ট বার্তা, জোর করে একটা নামও বাদ দিলে আন্দোলনের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গ কী করতে পারে।