
মালদায় নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপির পাশাপাশি কংগ্রেসকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তবে এড়িয়ে গিয়েছেন আইপ্যাকে ইডির হানার প্রসঙ্গ। বৃহস্পতিবার মালদার সভা থেকে পরিযায়ী শ্রমিকদের সুবিধে, অসুবিধের কথা শোনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিযোগ করেছেন বিজেপিশাসিত রাজ্যগুলোয় পশ্চিমবঙ্গের শ্রমিকরা বাংলায় কথা বললেই বাংলাদেশি দাগিয়ে দেওয়া হয়। অত্যাচার করা হয়। সেই সূত্রে তিনি আক্রমণ করেন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরিকেও। বলেন তেলেঙ্গানা, কর্নাটকে তো কংগ্রেস সরকার। সেখানেই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার করা হচ্ছে। প্রশ্ন তুলেছেন মালদার উত্তরের কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুর এর জন্য কটা চিঠি লিখেছেন। কী ব্যবস্থা নিয়েছেন। তিনি আরও বলেছেন অন্য দল বিজেপির কাছে হারে, আর এই বিজেপি তৃণমূলের কাছে হারে। বিহারের বিধানসভা বোটের প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংযোজন মানুষ একজোট থাকলে বিজেপি ভেঙে যায়।
আর মানুষ বিভক্ত হলে বিজেপি জিতে যায়। যেমনটা বিহারে দেখা গিয়েছে।
