গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home South 24 Pgs অচৈতন্য বৃদ্ধার শুশ্রূষা, সেবাশ্রয় ক্যাম্পে ঘরের ছেলে অভিষেক

    অচৈতন্য বৃদ্ধার শুশ্রূষা, সেবাশ্রয় ক্যাম্পে ঘরের ছেলে অভিষেক

    0
    76
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রাস্তায় অচৈতন্য বৃদ্ধাকে নিজের হাতে শুশ্রুষা করেছেন, মিশে গিয়েছে মানুষের মাঝে। ফলতায় সেবাশ্রয় ক্যাম্পে নেতা নয় কার্যত ঘরের ছেলের মতই ধরা দিয়েছেন ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    রবিবার ফলতায় বিডিও অফিসের মাঠে সেবাশ্রয় ২ শিবিরে গিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। যাওয়ার পথে রাস্তার পাশে সংজ্ঞাহীন অবস্থায় এক বৃদ্ধাকে দেখতে পেয়ে গাড়ি থামান। নিজের হাতে প্রাথমিক শুশ্রুষা করেন। এরপর নিজে গাড়িতে তুলে নিয়ে বৃদ্ধাকে সেবাশ্রয় ক্যাম্পে পাঠান। ফলতার ওই শিবিরেই বৃদ্ধার চিকিৎসা হয়। পাশাপাশি সেবাশ্রয় ক্যাম্পে সাধারণের মাঝে মিশে তাদের সমস্যার কথা শুনেছেন। নতুর বছরের প্রথম থেকে ফের নিজের সংসদীয় এলাকাজুড়ে সেবাশ্রয় শিবির চালু করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবারের ৭টি বিধানসভা কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে চলছে এই ক্যাম্প।
    প্রত্যন্ত মানুষের চিকিৎসা ছাড়াও ছোটখাটো অপারেশন হয় এই ক্যাম্পে। হাতের কাছে নিখরচায় এমন সুবিধে পেয়ে আপ্লুত সাধারণ মানুষও।