দিল্লি-কলকাতায় আন্দোলনের হুমকি অভিষেকের

0
103
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

যদি লজিক্যাল ডিক্রেপেন্সির লিস্ট প্রকাশ করা না হয়, তাহলে দিল্লি, কলকাতায় আন্দোলনের হুমকি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নন্দীগ্রামের দুটো ব্লকে সেবাশ্রয় কর্মসূচির সূচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন লজিক্যাল ডিসক্রেপেন্সি শুধু বাংলাতেই কেন। সেই তালিকা কেন প্রকাশ্যে আনা হচ্ছে না। তালিকা প্রকাশ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছেন ক্ষমতা থাকলে আটকে দেখাক। কমিশনের ভূমিকা নিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক বলেছেন আন্দোলন এখনও শুরু হয়নি। শুরু হলে কমিশন বুঝবে বাংলার মাটির ক্ষমতা।

তাঁর দাবি এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ৮২ জনের মৃত্যুর দায় এড়াতে পারেন না নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিএলওদের ইস্তফা দিতে বলা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই কার্যত চ্যালেঞ্জ করে বলেছেন ক্ষমতা থাকলে তাঁর নামে এফআইআর করুন।