
বিষ্ণুপুরে সেবাশ্রয় ২ ক্যাম্প পরিদর্শন করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। পাশাপাশি সেখানে গিয়ে তিনি কথা বলেছেন, উপস্থিত রোগী ও তাঁদের আত্মীয়দের সঙ্গে।
চিকিৎসকদের থেকেও রোগীদের সম্পর্কে তথ্য নিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়। সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ রসপুঞ্জ পিকে হাইস্কুল গ্রাউন্ডে মডেল ক্যাম্প পরিদর্শন করেছেন তিনি। তার পরে যান পূর্ব বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে সেবাশ্রয় ২-এর ক্যাম্প পরিদর্শনে।
অভিষেকের পরিকল্পনা ও কর্মসূচি প্রশংসায় পঞ্চমুখ রোগী থেকে শুরু করে তাঁদের পরিবারের লোকেরাও। সেবাশ্রয় ২ শিবিরের বাইরে উপচে পড়ে ভিড়। অভিষেকও কাউকে নিরাশ করেননি।









