
সাতগাছিয়ার বিদ্যানগর মাল্টিপারপাস উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে সেবাশ্রয় ২ শিবির পরিদর্শন করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোগী ও পরিবারে সঙ্গে কথা বলে তিনি।
সাতগাছিয়ার বিদ্যানগর মাল্টিপারপাস উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে সেবাশ্রয় ২- এর অভিষেককে দেখার জন্য উপচে পড়ে ভিড়। তাঁর সঙ্গে হাত মেলাতে উদ্বেল হয়ে পড়েন স্থানীয়রা। নিরাশ করেননি তৃণমূল সাধারণ সম্পাদকও। অটোগ্রাফ থেকে সেলফি- সবার আবদার মিটিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। অভিষেককে পাশে পেয়ে আশ্বস্ত ও আপ্লুত রোগী থেকে শুরু করে স্থানীয়রা। শিবিরে উপস্থিত রোগী ও তাঁদের আত্মীয়দের সঙ্গে কথা বলেন অভিষেক।
চিকিৎসকদের থেকেও রোগীদের সম্পর্কে তথ্য নেন। সঠিক চিকিৎসার নির্দেশ দেন।








