গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata দিল্লিতে বাংলার ক্ষমতা দেখানোর হুঁশিয়ারি অভিষেকের

    দিল্লিতে বাংলার ক্ষমতা দেখানোর হুঁশিয়ারি অভিষেকের

    0
    109
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আবারও দিল্লিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর-র বিরোধিতায় মিছিল শেষে মঞ্চ থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ধমকে চমকে লাভনেই। ২ দিনে এই মিছিল করতে পারলে ২ মাসের ব্যবধানে দিল্লিতে কী করতে পারেন সেটা ভেবে দেখুক বিজেপি।

    সচিত্র ভোটাধিকারের দাবিতে নয়ের দশকে আন্দোলন সংগঠিত করেছিলেন তদকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জন্যই মানুষ ভোটাধিকার পেয়েছেন। তাঁর দাবি বিজেপি কমিশনকে কাজে লাগিয়ে সেই অধিকারী কেড়ে নিতে চাইছে। তার বিরুদ্ধে লড়াই হবে। মানুষের ভোটাধিকার রক্ষার জন্য দিল্লি যেতে তৈরি।

    যাঁরা বাংলাকে ভাতে মারার পরিকল্পনা করছে, আগামীদিনে দিল্লিতে গিয়ে এর জবাব দেবেন। তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে, এসআইআর-র প্রতিবাদে বাংলার ক্ষমতা কি, সারা ভারতবর্ষকে দেখাবেন।