গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata দেশ ছাড়তে পারবেন না অভিষেক

    দেশ ছাড়তে পারবেন না অভিষেক

    0
    17
    ছবি সৌজন্যে : নিজস্ব

    আদালতের নির্দেশ ছাড়া দেশ ছাড়তে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

    ৩০ জুলাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে এই রক্ষাকবচ। তবে পুলিশ ডাকলে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কোনও ভার্চুয়াল হাজিরা চলবে না বলে স্পষ্ট করেছেন বিচারপতি। বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের হওয়া একটি এফআইআর-র পরিপ্রেক্ষিতে হাইকোর্টে মামলায় বিধানসভা নির্বাচনের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য নিয়ে নিন্দা করেছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক হয়ে যদি এই ধরণের মন্তব্য করে থাকেন তাহলে চিন্তা করে দেখা উচিত যে যদি ভোটের ফল অন্যরকম হত তাহলে কী হত। যে রাজ্যে ভোট পরবর্তী হিংসার মত কালো ইতিহাস রয়েছে। এতে তৃণমূল সাংসদের। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন হয়ত সম্পূর্ণ শান্তি থাকত। তখন পাল্টা বিচারপতি ভট্টাচার্য বলেছেন রাজনৈতিক ইতিহাস খুব ভালো কথা বলছে না।

    মানুষ ভালর কথা ভেবেই ২০১১-য় পরিবর্তন এনেছিল। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেছেন ২০২৬-এ মানুষ ভালর কথাই ভেবেছে। বিচারপতি ভট্টাচার্য সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেছেন সেটা সময়ই বলবে।