কন্ঠস্বরের নমুনা দিতেই হবে, মামলা প্রত্যাহার অভিষেকের

0
27
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কন্ঠস্বরের নমুনা দিতেই হবে। জানিয়ে দিয়েছে হাইকোর্ট। এর আগে কন্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আদালতের হাজিরার নির্দেশের পর কার্যত বাধ্য হয়ে সেই মামলা প্রত্যাহার করে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৫ জুলাই বেলা ১২ টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধাননগর কোর্টের বিচারকের সামনে কন্ঠস্বরের নমুনা দিতে হবে। নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেছেন কবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কন্ঠস্বরের নমুনা দেবেন। সবকিছুর একটা সীমা রয়েছে। মন্তব্য করেন বিচারপতি। বিচারক একটা নির্দেশ জারি করেছে, সেটা মানতে বাধ্য।

অভিষেক বন্দ্যোপাধ্যায় কন্ঠস্বরের নমুনা না দিলে রক্ষাকবচ তুলে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি।