ঋতব্রত-দের ‘বাল্ব, হ্যালোজেন’ কটাক্ষ অভিষেক-র

0
27
ছবি সৌজন্যে : নিজস্ব
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বাল্ব, হ্যালোজেন, খোঁচা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ক্যাথিড্রাল রোডের ২১-র সমাবেশ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ ৫ ওয়াট, ১০ ওয়াটের বাল্ব এখন ভাবছে হ্যালোজেন হয়ে গিয়েছে।
বিদ্যুৎ সঞ্চার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শক্তির উৎস মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ যদি নিজের মাকে ত্যাগ করে, সে সন্তানকে সৃষ্টিকর্তা সর্বশক্তিমানও ক্ষমা করে না। একই সঙ্গে কটাক্ষের সুরে অভিষেক বলেছেন, মেয়ো রোডে যে ক’টা লোক রয়েছেন, জেসিবি দিয়ে গ্রামে মাটি কোপানোর সময়ে তার থেকেও বেশি লোক হয়।
অভিষেকের দাবি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সেখানেই মানুষ আছেন। তৃণমূলের শিকড়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপসহীন লড়াই করে লক্ষ লক্ষ কর্মী দলকে বটবৃক্ষে পরিণত করেছেন। কেউ গদ্দারি-বেইমানি করে দলকে দুর্বল করার কথা ভাবলে তাতে তৃণমূল বরং আরও শক্তিশালী হবে বলেও দাবি করেন তিনি।