
জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর হয়ে ইন্দোনেশিয়ায় পৌঁছায় কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দল। সেদেশের সফরে গিয়ে এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ লিখেছেন, জাকার্তায় গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের সন্ত্রাসবাসের বিরুদ্ধে লৌহমুষ্টির নাতির কথা তুলে ধরা হয়েছে।
ইন্দোনেশিয়ায় এশিয়ন এর মহাসচিব কাও কিম হর্নের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের প্রতিনিধিরা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টার ব্যাপারে জোর দিয়েছেন কাও কিম।
এর আগেও অপারেশন সিঁদুর-এর সাফল্য এবং সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ লড়াইয়রের বার্তা তুলে দিতে সিঙ্গাপরে জোরালো বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেছিলেন, জাতীয় স্বার্থে শাসক বিরোধী সবাই একজোট রয়েছেন।
