অভিষেকের রক্ষাকবচ প্রত্যাহার মধ্যপ্রদেশ হাইকোর্টের 

0
23
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
আরও বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয়র দায়ের করা মানহানি মামলায় বিপদে তৃণমূল সাংসদ। অভিষেক বন্দোপাধ্যায়ের রক্ষাকবচ প্রত্যাহার করল মধ্যপ্রদেশ হাইকোর্ট। 
তৃণমূল নেতার বিরুদ্ধে ২০২০ সালে রাজনৈতিক সভা থেকে কৈলাস বিজয়বর্গীয়কে ‘গুন্ডা’ বলে উল্লেখ করার অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে ২০২১ সালে ভোপালের এমপি-এমএলএ আদালতে মামলা রুজু হয়।
একাধিকবার আদালতের তরফে সমন পাঠানো হলেও হাজিরা দেননি অভিষেক বন্দোপাধ্যায়। তারপর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মধ্যপ্রদেশ হাইকোর্টের তরফে রক্ষাকবচ থাকলেও, তার মেয়াদ শেষ। তাই ওই মামলায় অভিষেক বন্দোপাধ্যায়ের গ্রেফতার হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ইডি-সিআইডি জোড়া চাপে যখন অস্থির অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনই আরও এক বিপদ বাড়ল তার। তাও আবার ভিনরাজ্যে।