
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই জাল করে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন মঙ্গলবার। ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বিভাস ঘোষ বুধবারই জামিন পেয়েছেন।
তবে তাঁকে বেশ কিছু শর্ত দিয়েছে আদালত। ঘাটাল পুরসভার ১৩ নম্বর ওয়াডের তৃণমূল কাউন্সিলর বিভাস ঘোষের বিরুদ্ধে অভিযোগ ওঠে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্যাডে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই জাল করে লক্ষাধিক টাকা তোলা তুলেছেন। এই অভিযোগে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। তবে বুধবার ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে বিচারক শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন। ২৯ অক্টোবর আদালতে তদন্ত রিপোর্ট জমা দেবে পুলিশ। তারপর পরবর্তী নির্দেশ দেওয়া হবে।
ওই দিন আদালতে বিভাস ঘোষকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে সার্থে তাঁকে থানায় হাজিরাও দিতে বলেছেন বিচারক।








