গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata অভিষেকের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার

    অভিষেকের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার

    0
    13
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বরাদ্দ অতিরিক্ত নিরাপত্তা বাহিনী বিশেষ করে পাইলট কারের সুবিধে আর বহাল থাকছে না।
    গত এক দশকেরও বেশি সময় ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। তাঁর যাতায়াতের সময়ে রাস্তা ব্লক করা থেকে কয়েক ডজন পুলিশ কর্মী কমান্ডো মোতায়েন থাকত। সোমবার বিকেলে সব জেলার জেলাশাসক, পুলিশ সুপারদের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনও রাজনৈতিক নেতার ওপর হামলার আশঙ্কা না থাকলে অহেতুক নিরাপত্তা পাবেন না।
    কারও স্টেটাস দেখানোর জন্য সরকারি অর্থ অপচয় বন্ধের করতে নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। এখন থেকে একজন সাংসদ যেটুকু নিরাপত্তা পান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেই নিরাপত্তা বলবৎ থাকছে।