কাশ্মীরে ৩৭০ ধারা রদ : রায় পুনর্বিবেচনায় কোর্ট 

0
201
Abolition of Article 370 in Kashmir  Court to review judgment
Abolition of Article 370 in Kashmir Court to review judgment

ডিসেম্বরে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তকে সাংবিধানিক বৈধতা দিয়েছিল সুপ্রিম কোর্ট । সেই রায় পুনর্বিবেচনায় রাজি হয়েছে শীর্ষ আদালত।

কেন্দ্রীয় সরকার ২০১৯ সালে ঐতিহাসিক পদক্ষেপ করেছিল। যার ফলে বিশেষ মর্যাদা হারায় উপত্যকা। এর বিরুদ্ধে সরব হয়েছিল কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। যার পর কেন্দ্রের সিদ্ধান্তের বৈধতা নিয়ে মামলা ওঠে শীর্ষ আদালতে।ওই মামলায় ৩৭০ ধারা বাতিলকে বৈধ বলেই জানানো হয়েছিল। বুধবার সেই রায় পুনর্বিবেচনার মামলা শুনবে সুপ্রিম কোর্ট। জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে বহু মামলা দায়ের হয়েছিল। সেগুলিকে একত্রিত করে শুনানি হয় সুপ্রিম কোর্টে। এই মামলার রায়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ সহমত হয়ে জানিয়ে দেয়, সংবিধানের ৩৭০ ধারা একটি অস্থায়ী ব্যবস্থা ছিল। সেই সঙ্গে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যেই সেরে ফেলতে হবে জম্মু-কাশ্মীর বিধানসভার নির্বাচন। তাছাড়া লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে গড়ে তোলার ক্ষেত্রেও সবুজ সংকেত দেয় সুপ্রিম কোর্ট।