গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk আমেরিকায় অফিসে প্রাক্তন কর্মীর গুলি, মৃত ২

    আমেরিকায় অফিসে প্রাক্তন কর্মীর গুলি, মৃত ২

    0
    139
    Ex worker shot dead in US office 2 dead
    Ex worker shot dead in US office 2 dead
    আমেরিকায় অফিসে প্রাক্তন কর্মীর গুলি চালানোর ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৩।ঘটনাটি ঘটেছে আমেরিকার পেনসিলভানিয়াতে।
    সূত্রের খবর, পেনসিলভানিয়ার চেস্টারের একটি অফিসে বন্দুক নিয়ে ঢুকে পড়ে এক যুবক।তিনি ওই অফিসেরই প্রাক্তন কর্মী ছিলেন।অফিসে ঢুকেই সহকর্মীদের ওপর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে ওই যুবক।ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। এই ঘটনা প্রসঙ্গে চেস্টারের পুলিশ কমিশনার স্টিভেন গ্রেটস্কি জানিয়েছেন, হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের উপর রাগ থেকেই সে এই কাণ্ড ঘটিয়েছে।এই ঘটনাতে চরম ক্ষোভ প্রকাশ করে চেস্টারের মেয়র স্টেফান রুটস বলেছেন, দুঃখের বিষয় আমেরিকায় বন্দুক কথা বলে। সাম্প্রতিক সময় এই ছোট শহরে শান্তি বজায় ছিল। এই ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু কখন কার উপর হামলা হবে এটা কেউ বলতে পারে না। কে কোন মানসিক পরিস্থিতিতে রয়েছেন সেই নিয়েও আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারেন না।