গালিগালাজে শক্তিশালী হয় মানুষ: গবেষণা

0
192
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

কমবেশি আমরা সবাই মাঝেমধ্যে গালিগালাজ করি। যেমন পায়ের আঙুলে চোট পেলে, রাস্তায় চলাচলের সময় কেউ হুট করে সামনে চলে এলে বা আমরা খুব বিরক্ত বোধ করলেও গালি দিই।

উত্তেজনা বা রাগের মুহূর্তে মুখ দিয়ে দু-একটা গালি বের হয়ে গেলে অনেক সময় বেশ হালকা লাগে। তবে বিজ্ঞানীরা বলছেন, গালিগালাজ করা কেবল মনের ক্ষোভ উগরে দিতেই সাহায্য করে না, বরং আমাদের শারীরিকভাবে আরও শক্তিশালী করে তুলতে পারে।গবেষক ড. রিচার্ড স্টিফেনসের নেতৃত্বে ব্রিটেনের কিল ইউনিভার্সিটি’র এক গবেষণায় উঠে এসেছে, মানুষের শারীরিক কার্যকলাপের সক্ষমতা বাড়িয়ে দিতে পারে গালিগালাজ।এ গালিগালাজের ফল মেলে বিশেষ কিছু কাজের সময়। এর মধ্যে চেয়ার পুশ-আপ করার সময় নিজের শরীরের ভার ধরে রাখা বা বরফ-শীতল জলেতে হাত ডুবিয়ে রাখার মতো বিষয় রয়েছে।গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল আমেরিকান সাইকোলজিস্ট-এ। গবেষণায় উঠে এসেছে, গালিগালাজ মানুষকে মানসিক বাধা কাটিয়ে উঠতে এবং কঠোর পরিশ্রম করতে সাহায্য করে।গবেষকরা বলছেন, শারীরিক পরিশ্রমের সময় অনেক মানুষ নিজেদের কিছুটা গুটিয়ে রাখেন, যা কখনো কখনো তারা নিজেরাও বুঝতে পারেন না।গালিগালাজ মানুষকে আরও আত্মবিশ্বাসী ও মনোযোগী করে তোলার মাধ্যমে এসব সীমাবদ্ধতা ভাঙতে সাহায্য করে।

ড. স্টিফেনস বলেছেন, গালিগালাজ মানুষকে সামাজিক নিয়মকানুন ও মানসিক দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলতে সাহায্য করে। বিষয়টি তাদের এমন অবস্থায় নিয়ে যায়, যেখানে আরও বেশি পরিশ্রম বা প্রচেষ্টা দিতে প্রস্তুত থাকেন মানুষ।