
বারাসত কলেজে এসএফআই-টিএমসিপির মধ্যে সংঘর্ষের ঘটনার মধ্যেই ছাত্রীকে কটূক্তি করা নিয়ে উত্তপ্ত বেথুয়াডহরি। ভাঙচুর করা হয়েছে ফিজিক্যাল এডুকেশনের ঘর।
ছাত্রীকে কটূক্তি করা নিয়ে টিএমসিপি এবং এবিভিপি সদস্যরা নাকাশিপাড়া বেথুয়াডহরি কলেজে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এবিভিপির অভিযোগ ছাত্রীকে কটূক্তি করার প্রতিবাদ করায় টিএমসিপির সদস্যরা দলবল নিয়ে হামলা চালিয়েছে। সংঘর্ষে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক ছাত্র। যদিও ছাত্র সংঘর্যে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি করেছে। টিএমসিপি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজে পৌঁছয় পুলিশ। মারধরের ঘটনায় এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
