সোনম সমর্থনে বিশ্বভারতীতে যুযুধান এবিভিপি-এসএফআই

0
94
ছবি সৌজন্যে : নিজস্ব
সোনম ওয়াংচুকের সমর্থনে বিশ্বভারতীর পড়ুয়াদের অনশন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে শান্তিনিকেতন। বিশ্বভারতীতে এসএফআই ও এবিভিপির ছাত্রছাত্রীদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়।
একে অন্যের বিরুদ্ধে স্লোগান, পাল্টা স্লোগান দিতে থাকেন তাঁরা। ধীরে ধীরে পরিস্থিতি হাতাহাতির পর্যায়েও পৌঁছে যায়। স্থানীয় সূত্রে খবর, বিশ্বভারতীর হিন্দি ভবনের সামনে গিটার হাতে গান গেয়ে অবস্থান বিক্ষোভ করছিলেন এসএফআইয়ের কর্মী-সমর্থকেরা। তাঁদের অনশন কর্মসূচিও চলছিল। অভিযোগ, সেই সময়েই এবিভিপি-র কর্মী-সমর্থকরা গিয়ে ভারত মাতা কি জয় স্লোগান দিতে থাকেন। পর্যায়ক্রমে দুই ছাত্র সংগঠনের কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি এবং হাতাহাতি।
এসএফআই-এর অভিযোগ, তাদের শান্তিপূর্ণ অবস্থানে এবিভিপি হামলা চালিয়েছে। এই অভিযোগ অস্বীকার করে এবিভিপি-র দাবি, এসএফআই-এর সদস্যরা শান্তিনিকেতনকে অশান্ত করার চেষ্টা করছেন।