গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata এবার রানাঘাট-শিয়ালদেহ ছুটবে এসি লোকাল রেক

    এবার রানাঘাট-শিয়ালদেহ ছুটবে এসি লোকাল রেক

    0
    163
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাদুড়ঝোলা ভিড়ে তীব্র গরমে ঘেমেনেয়ে অফিস পৌঁছনোর দিন কার্যত শেষ হতে চলেছে। রানাঘাট-শিয়ালদহের মধ্যে খুব তাড়াতাড়িই ছুটবে এসি লোকালটি।
    আইসিএফ চেন্নাই থেকে প্রথম রেকটি আসার পরেই শিয়ালদহ ডিভিশন এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার এসি রেকটি এসে পৌঁছেছে রানাঘাটে। তবে এই এসি লোকালটি ট্রেন কোন কোন স্টেশনে থামবে, তা এখানো পর্যন্ত সুনিশ্চিত করা হয়নি। আপাতত রেল বোর্ডের অনুমোদন লাগবে। তারপরেই সেটি কখন চলবে তা নির্ধারণ করা হবে। রেলের তরফে বলা হয়েছে ১২ কোচের এই ট্রেনে একারোশোর বেশি সিট রয়েছে। এছাড়াও যাত্রীরা দাঁড়িয়ে যাতায়াত করতে পারবেন।
    ভাড়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া না হলেও শিয়ালদহের সিনিয়র ডিসিএম-র কথায় এক থেকে ১০ কিলোমিটার পর্যন্ত ভাড়া ২৯ টাকা এবং ১১ কিলোমিটার থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত ভাড়া ৩৭টাকা। মান্থলির জন্য সর্বনিম্ন ভাড়া ৫৯০ এবং সর্বোচ্চ ভাড়া ৭৮০ টাকা।