
নাগেরবাজারে বেপরোয়া গতির বলি ১ ব্যক্তি। মোটরবাইক এবং গাড়ির সংঘর্ষে নাগেরবাজার উড়ালপুলের উপর থেকে ছিটকে নীচে পড়ায় মৃত্যু হয়েছে বাইক চালকের।
পুলিশ সূত্রে খবর, মৃত বিশাল কুমার দেউলিয়া। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ চার চাকার একটি বেপরোয়া গতিতে এয়ারপোর্টের দিক থেকে দমদম পার্কের দিকে যাচ্ছিল। অন্যদিকে এয়ারপোর্ট এর দিকে যাচ্ছিল একটি বাইক। উড়ালপুলের উপর প্রবল গতিতে আসা গাড়ির সঙ্গে মোটরবাইকের ধাক্কায় দুর্ঘটনা ঘটে। ধাক্কার অভিঘাতে উড়ালপুলের উপর থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। অন্যদিকে চার চাকার গাড়িটি ব্রিজে ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে।
গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন তাকে নিয়ে যাওয়া হয়েছে দমদম মিউনিসিপালিটি হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চলছে। দুটি গাড়িই আটক করেছে নাগেরবাজার থানার পুলিশ।






