
পুরনো বাড়ি ভাঙতে গিয়ে বিপত্তি জোড়াসাঁকোর কলাবাগান এলাকায়। পুরনো বহুতলটি ভাঙতে গিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সিঁড়ি। এরজেরে বাড়ির ভিতর আটকে পড়েন অন্তত ২ শিশু সহ ২২ জন।
ভিতরের মানুষজন না সরিয়ে কি কারণে বাড়ি ভাঙার কাজ চলছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও ঘটনাকে কেন্দ্র করে বাড়ির মালিক এবং প্রশাসনের ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি বাড়িটি প্রোমোটিং করার চেষ্টা করছেন মালিক। জোড়াসাঁকোর কলাবাগানের ওই বাড়িটি ৭০-৮০ বছরের পুরনো। জরাজীর্ণ অবস্থার কারণে কলকাতা পুরসভা আগেই বিপজ্জনক হিসেবে ঘোষণা করেছিল বাড়িটি। শুক্রবার সকালে সেই বাড়ি ভাঙার কাজ চলছিল।
খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর, দমকল এলাকায় পৌঁছয়। তিনি আটকে পড়া ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলেন। দমকল বাসিন্দাদের নামানোর চেষ্টা করলেও বাসিন্দারা বাড়ি ছাড়তে নারাজ। তাদের দাবি বাড়ি ছাড়লেই মালিক প্রোমোটিং করবেন।
