
চার বছরের এক আদিবাসী শিশুকন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগে এক আদিবাসীকে গ্রেফতার করেছে পুলিশ।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের মল্লারপুর থানার ম্যানেজার পাড়া গ্রামে।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, তাদের মেয়ে বাড়ির সামনেই খেলছিল। অভিযোগ, তখনই তাকে বাড়ির সামনে থেকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। বাড়ির সামনে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। তখনই বাড়ির পিছনে দেখতে পান তাঁরা। পরিবারের দাবি, শিশুটি ভয়ে চুপ করেছিল।
বিষয়টি শিশুটির মা বুঝতে পারলে রাতে মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে মল্লারপুর থানার পুলিশ।
