গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home West Burdwan বৌদিকে বঁটি দিয়ে কুপিয়ে খুনে অভিযুক্ত দেওর 

    বৌদিকে বঁটি দিয়ে কুপিয়ে খুনে অভিযুক্ত দেওর 

    0
    299
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পারিবারিক বিবাদের জেরে বঁটি দিয়ে বৌদিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে দেওরের বিরুদ্ধে। হাড়হিম করা এই হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কালীগঞ্জে। পুলিশ সূত্রে খবর, মৃত বছর ৩২-র বিন্দু রুইদাস।
    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর থেকে দেওর বিষ্ণু রুইদাসের সঙ্গে তাঁর অশান্তি শুরু হয়েছিল। বচসা চলাকালীনই বটি নিয়ে আসেন বিষ্ণু। বৌদির গলায় সটান কোপ বসিয়ে দেন। তার পর তাঁর শরীরের একাধিক অংশে বটি দিয়ে আঘাত করেন। রক্তে ভেসে যায় সারা ঘর। বিষ্ণুকে বাধা দিতে এগিয়ে এসেছিলেন বিন্দুর শাশুড়ি নিরুপমা রুইদাস। কিন্তু বিষ্ণু তাঁকেও আক্রমণ করেন বলে অভিযোগ। ধারালো বটির আঘাতে তিনিও জখম হন। চিৎকার করে পাড়ার লোক জড়ো করেন নিরুপমা। সেই সময়েই সুযোগ বুঝে বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত। কিন্তু প্রতিবেশীরা তাঁকে ধরে ফেলেন। খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানায়।
    পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় বিন্দুর দেহ। আহত নিরুপমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক অশান্তির জেরে এই মৃত্যু বলে পুলিশের অনুমান। তদন্ত শুরু হয়েছে।