নাবালিকা ধর্ষণের অভিযোগ, রণক্ষেত্র হাথরস 

0
96
ছবি সৌজন্যে : এক্স
৭ বছরের এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় রণক্ষেত্র- চেহারা নিয়েছে উত্তরপ্রদেশের হাথরস। অপরাধীর শাস্তির দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে ক্ষুব্ধ জনতা। এই পরিস্থিতি সামাল দিতে বিরাট সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা হাথরসের সাদাবাদ কতোয়ালি এলাকার। গত শনিবার রাতে এই গ্রামের ৭ বছরের এক বালিকা কিছু কিনতে স্থানীয় একটি দোকানে যায়।
সেই সময় ওই গ্রামেরই এক নাবালক তাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। অভিযোগ নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তাকে। রাতেই বিস্তর খোঁজাখুঁজির পর পর গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনার কথা প্রকাশ্যে আসার পর রাতেই অভিযুক্তকে হেফাজতে নেয় পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।