
১৩ বছর আগে পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছিলেন, সেই নাসির খানের নাম জড়ালো এবার শ্লীলতাহানিকাণ্ডে। অভিযোগ রবিবার রাতে কলকাতার হায়াত রিজেন্সিতে পাবে এক মহিলার শ্লীলতাহানি করেছেন নাসির ও তাঁর সঙ্গী জুনেদ খান।
দুই জনের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। জানা গিয়েছে হায়াত রিজেন্সিতে পার্টিতে নাসিরদের সঙ্গেই ছিলেন দম্পতি। সেখানেই পুরনো কোনও বিষয়ে ঝামেলা বাধে। অভিযোগ তখন নাসির ও তার দলবল দম্পতির ওপর হামলা চালায়, শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। কোনওভাবে ১০০ ডায়াল করেন ওই দম্পতি। ২০১২-র ৫ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিটে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগে নাম জড়িয়েছিল নাসির সহ ৫ জনের। রাতে বার থেকে ফেরার সময় ওই যুবতী তাঁদের গাড়িতে উঠেছিলেন। তারপর চলন্ত গাড়িতে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শেষে রবীন্দ্র সদনের কাছে যুবতীকে গাড়ি থেকে রাস্তায় ফেলে পালিয়ে যান। এই ঘটনায় গ্রেফতার করা হয় নাসির খান, রুমান খান এবং সুমিত বাজাজকে। ২০১৫-য় ৫ জনই দোষী সাব্যস্ত হন। চার বছর লুকিয়ে থাকার পর ২০১৬-য় ধরা পড়েন মূল অভিযুক্ত কাদের খান এবং আলি।
৮ বছর জেল খাটার পর ছাড়া পান সুমিত। তার দু’বছর পর ছাড়া পান নাসির খান।









