স্ক্যানারে অভিযুক্ত-র ইনস্টাগ্রাম, সিসিক্যামেরাও

0
137
ছবি সৌজন্যে : নিজস্ব

জোকা আইআইএম-এ মনোবিদকে যৌন নির্যাতনে এবার তদন্তকারী অফিসারদের নজরে অভিযুক্ত পরমানন্দ তোঁয়াওয়ারের ইনস্টাগ্রাম প্রোফাইল। তদন্তে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত পরমানন্দ-র কোনও মানসিক সমস্যা ছিল না। তাহলে তরুণী মনোবিদকে কাউন্সেলিংয়ের কথা বলে কেন ক্যাম্পাসে ডেকেছিলেন পরমানন্দ।

অভিযুক্তর পরিবারের সদস্যদের হরিদেবপুর থানায় ডেকে মানসিক সমস্যার কোনও পুরনো রেকর্ড রয়েছে কিনা জানতে চান তদন্তকারী অফিসাররা। ইতিমধ্যে হস্টেলের সিসিটিভি ফুটেজ চেয়েছে পুলিশ। ক্যাম্পাসে কোথায় কোথায় গিয়েছিলেন, তা জানতে চায় তদন্তকারী অফিসাররা। রাস্তায় লাগানো সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ জানতে পেরেছে তরুণী আইআইএম-র হস্টেলে ঢুকেছিলেন।

নির্যাতিতা তরুণী অভিযোগ করেছিলেন সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়ার পর কাউন্সেলিংয়ের জন্যই তাঁকে ডেকে নিয়ে গিয়েছিলেন অভিযুক্ত। লাঞ্চে দেওয়া পিৎজা এবং জল খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন। তখনই তাঁকে যৌন নির্যাতন করা হয়।