গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Birbhum প্রেমিকাকে অ্যাসিড ছুঁড়ল যুবক, গ্রেফতারও  

    প্রেমিকাকে অ্যাসিড ছুঁড়ল যুবক, গ্রেফতারও  

    0
    137
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায়, তরুণীকে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের রামপুরহাটের পাইকড় থানার ধানগড়া গ্রামে।
    ইতিমধ্যেই অভিযুক্ত আবির শেখকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক। পুলিশ সূত্রে খবর, পাইকড় ধানগড়া গ্রামের বাসিন্দা রিজিয়া সুলতানা তাঁর বান্ধবীর বাড়ি যাচ্ছিলেন। সেই সময় তাঁর প্রেমিক তাঁকে তখনই মাঠের নিয়ে বিয়ে করতে চায়।  প্রস্তাবে তখনই বিয়ে করতে রাজি হয়নি ওই তরুণী। অভিযোগ, তরুণী বিয়ে করতে রাজি না হওয়ায় তাঁকে অ্যাসিড ছুড়ে মারেন অভিযুক্ত।
    বিষয়টি নজরে আসতে এলাকার বাসিন্দারা আক্রান্ত প্রেমিকাকে উদ্ধার করে। তাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।