গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home Howrah ডেঙ্গি আক্রান্তের খোঁজে যেতেই স্বাস্থ্যকর্মীকে অ্যাসিড হামলা

    ডেঙ্গি আক্রান্তের খোঁজে যেতেই স্বাস্থ্যকর্মীকে অ্যাসিড হামলা

    0
    359
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ডেঙ্গি আক্রান্তের খোঁজ নিতে গিয়ে অ্যাসিড হামলার শিকার হয়েছেন মহিলা স্বাস্থ্যকর্মী। হাওড়া সাঁকরাইলে ঘটনার জেরে শোরগোল পড়েছে।

    অভিযোগ জল জমে থাকায় বাড়ির মালিকের সঙ্গে বচসা বাধে। তখনই স্বাস্থ্যকর্মীদের গায়ে অ্যাসিড ছোঁড়েন বিপ্লব মান্না। পরে পুলিশ অভিযুক্ত বিপ্লব মান্নাকে গ্রেফতার করে। জানা গিয়েছে কয়েকদিন আগে বিপ্লব মান্নার বাড়ি থেকে ডেঙ্গির লার্ভা পাওয়া গিয়েছিল। ফের খোঁজ নিতে স্বাস্থ্যকর্মীরা বিপ্লব মান্নাকে সচেতন করার চেষ্টা করেন। এই নিয়ে বচসা বাঁদে। অভিযোগ তখনই এক স্বাস্থ্য কর্মীর মাথা ও পিঠে বোতল থেকে অ্যাসিড ঢেলে দেন। যন্ত্রণায় ছটফট করতে থাকেন ওই স্বাস্থ্যকর্মী। এরপর তাঁকে হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতাল পরে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়।

    এরপর সাঁকরাইল থানার পুলিশ গিয়ে বিপ্লব মান্নাকে গ্রেফতার করে। সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল অভিযুক্তর কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছেন।