
গুজরাটের ভদোদরায় ব্রিজ বিপর্যয়ের পর বিজেপির ডবল ইঞ্জিন সরকারকে তুলোধনা করেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেছেন, বিজেপির ডবল ইঞ্জিন সরকারের গুজরাটে আবারও ব্রিজ ভেঙে মৃত্যু হয়েছে বহু মানুষের।
সরকারের অপদার্থতার কারণে সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে। শশীর আরও মন্তব্য, ব্রিজের এলাকার মানুষজন বলেছেন, বহুদিন যাবৎ ব্রিজটি ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। তবুও সরকারের কোনও হেলদোল ছিল না।অন্যদিকে, তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলবেন?
ব্রিজ ভেঙে পড়ার ঘটনা আদতে এক্ট অফ ফ্রড। একের পর ব্রিজ ভেঙে পড়েছে গুজরাটে। এখনও পর্যন্ত বহুজনের মৃত্যু হয়েছে। কুণালের আরও দাবি, এই ব্রিজ বিপর্যয়ের যথাযত তদন্ত করতে হবে। এবং সত্যিটা সামনে আনতে হবে।
