
উচ্চমাধ্যমিক শুরুর দিনে এসএফআইয়ের ছাত্র ধর্মঘটে কড়া পুলিশ। সাংবাদিক বৈঠক করে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা জানিয়েছেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা সমস্যায় পড়লেই অ্যাকশন নেওয়া হবে।
উচ্চমাধ্যমিকের জন্য রাস্তায় প্রচুর পুলিশ থাকবে যাতে ছাত্রছাত্রীরা কোনও অসুবিধায় না পড়ে। তিনি আরও বলেছেন সোমবার কিছু রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। রাজনৈতিক কর্মসূচির কারণে যাতে ছাত্রছাত্রীদের কোনও অসুবিধে না হয় তার দায়িত্ব পুলিশের। এজন্য একটি হেল্পলাইন নম্বর চালু থাকছে বলে জানিয়েছেন সিপি। যে সব রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে তারা যেন পরীক্ষার্থীদের কথা মাথায় রাখে সেকথাও বলেছেন মনোজ ভর্মা।
একইসঙ্গে তিনি জানিয়েছেন অবস্ট্রাকশন হলে অ্যাকশন নেওয়া হবে। হেল্পলাইন নম্বর ছাড়াও অসুবিধেয় পড়লে ১০০ নম্বরে ডায়াল করতে পারবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা।
