মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন, বিজেপি কর্মী খুনে গ্রেফতার ১১

0
340
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

পাতাল খুঁড়েও অভিযুক্তদের গ্রেফতার করা হবে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দে-র খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাতেই শ্যামপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় অন্যতম অভিযুক্ত সইফুদ্দিনকে। সিআইডি এবং জেলা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে সইফুদ্দিনকে। প্রশান্ত দে-র খুনের ঘটনায় ৫১ জনের নামে এফআইআর দায়ের হয়। এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে সিআইডি। শনিবার প্রশান্ত দে-র পরিবারের সঙ্গে দেখা করতে হাওড়ার বাগনানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন এতদিন শাসকের আইন ছিল। এবার আইনের শাসন চলছে।