গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Kolkata খুব তাড়াতাড়ি অ্যাকশন হবেঃ দিলীপ

    খুব তাড়াতাড়ি অ্যাকশন হবেঃ দিলীপ

    0
    144
    ছবি সৌজন্যে : নিজস্ব

    পহেলগাঁও-এ নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ করছে গোটা বিশ্ব। প্রচণ্ড ক্ষোভে ফুঁসছে ভারতীয়রা। এই অবস্থায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে।

    ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতিমধ্যেই কয়েকজন সন্দেহভাজন জঙ্গির বাড়ি ঘর উড়িয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি গোয়েন্দারা তথ্য জোগাড় করছেন, কারা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। শনিবার ইকোপার্ক থেকে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের দাবি, খুব তাড়াতাড়ি এই ঘটনায় পদক্ষেপ নেবে ভারত সরকার। ঘোষ গত প্রায় ৪০ বছর ধরে কাশ্মীরে যে ধরনের জঙ্গিপনা চলছে তাতে কয়েকহাজার ভারতীয় সেনা জওয়ান শহিদ হয়েছেন।

    যা অত্যন্ত দুঃখের বিষয়। শহিদ ঝন্টু আলি শেখের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।