গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata সক্রিয় অক্ষরেখা, রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস 

    সক্রিয় অক্ষরেখা, রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস 

    0
    88
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পূর্ব-পশ্চিম অক্ষরেখা সক্রিয় হওয়া ও সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার ফলে রাজ্যজুড়ে আরও কিছু দিন ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
    হাওয়া অফিস জানিয়েছে, পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত। বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাতাসের গতি অনুকূল রয়েছে। ফলে উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। গত দু’দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পাঁচ ডিগ্রি কমে গিয়েছে। আরও নামতে পারে পারদ। হাওয়া অফিস বলেছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে সোমবারেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। বাকি জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতি থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। এ ছাড়া, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত কমবেশি ঝড়বৃষ্টি চলবে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া এবং বর্ধমানে সতর্কতা জারি রয়েছে।
    বুধবার বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।