মালদায় ‘সক্রিয়’ মিম, ‘ভাঙন’ তৃণমূলে

0
117
ছবি সৌজন্যে : নিজস্ব
ফের মালদার গ্রামে গ্রামে সক্রিয় মিম। ছোটো ছোটো যোগদান সভায় বড় বড় ভাঙন ধরাচ্ছে তৃণমূলে।
রাজ্যে কর্মসংস্থান নেই, শুধু ভাতা। যা দিয়ে সংসার চলে না। ভিন রাজ্যে কাজে যেতে হয়। রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তুলে ৫০০ পরিযায়ী শ্রমিকের পরিবার তৃণমূল ছেড়ে যোগ দিয়েছে মিমে। প্রত্যেকেই এতদিন তৃণমূলের সক্রিয় কর্মী সমর্থক ছিলেন। বিশেষ করে পরিবারের মহিলা সদস্যরা মহিলা তৃণমূলের সক্রিয় সদস্য।রাজ্যে কাজ নেই। ভাতা নিয়ে কি হবে? এমন অভিযোগ তুলে পরিযায়ী শ্রমিকদের ৫০০ পরিবারের মহিলা ও পুরুষ সদস্যরা  মিম পার্টিতে যোগদান করেছে।
রতুয়া ১  ব্লক মিমের সভাপতি শেখ জাহাঙ্গীরের নেতৃত্বে সোমবার রাতে রতুয়া বিধানসভার অন্তর্গত পুখুরিয়া এলাকায় এই যোগদান সভা হয়েছে। এই যোগদান সভা থেকে শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মিমের নেতাকর্মীরা।