সক্রিয় বর্ষা, চলতি সপ্তাহে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণে

0
171
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
রাজ্যে বর্ষা সক্রিয় থাকায় চলতি সপ্তাহে টানা বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ন জেলা। এমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।
আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় সপ্তাহজুড়ে আকাশ মেঘলা থাকবে। বজ্রপাত হতে পারে কোথাও কোথাও। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা  ৩০ ডিগ্রির আশপাশে।সপ্তাহের প্রথম চারদিন, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং হাওড়া জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদেও ভাল মতো বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী ক’দিনের জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আরও একটি জেলায় ৪ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত আগামী কয়েকদিনও হতে পারে। তবে আপাতত মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা জারি হয়নি।