জাগল ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি 

0
249
ছবি সৌজন্যে : এক্স

সাত দিনের ব্যবধানে দু’বার জেগে উঠেছে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন দ্বীপে একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন দ্বীপে আট দিনের মধ্যে দু’বার অগ্ন্যুৎপাত লক্ষ করা গিয়েছে।

যদিও অগ্নুৎপাতের মাত্রা খুব বেশি ছিল না। ব্যারন দ্বীপের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ। ব্যারেন দ্বীপের আগ্নেয়গিরি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হিসাবে স্বীকৃত। পোর্ট ব্লেয়ার থেকে সমুদ্রপথে প্রায় ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত এই আগ্নেয়গিরি। সরকারি তথ্য অনুযায়ী, শেষ ২০২২ সালে জেগে উঠেছিল সেটি।

অগ্ন্যুৎপাতও হয়েছিল আগ্নেয়গিরির ছাই এবং পাথর দিয়ে তৈরি জনমানবহীন সেই দ্বীপে। এর পর প্রায় তিন বছর পর গত ১৩ এবং ২০ সেপ্টেম্বর আবার ওই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ঘটে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।